মহালছড়ি প্রতিনিধি | ১২:২০ পিএম, ২০২১-০৮-২২
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে গুইমারা একাডেমি ফুটবল টিম বনাম সিঙ্গিনালা ফুটবল টিম এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
২১ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুইমারা একাডেমি ফুটবল টিম ও সিঙ্গিনালা ফুটবল টিমের মধ্যকার খেলায় ০-১ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়। উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে মাঠে প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে।
সর্বশেষ খেলায় গুইমারা একাডেমি ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে সিঙ্গিনালা ফুটবল টিম জয়লাভ করে। পুরো খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: রোকন মিয়া।
সিঙ্গিনালা ফুটবল টিম পরিচালনাকারী থুইসাপ্রু মারমা বলেন, আমেরিকা প্রবাসী ড, মংসানু মারমা’র সহযোগিতা ও পরামর্শে বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে-মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে প্রতিদিন নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েরাও অংশ নিচ্ছে এ ফুটবল খেলায়। এ খেলা নিয়মিত ভাবে প্রতিদিন চলবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited