নিজস্ব প্রতিবেদক | ১২:০৪ এএম, ২০২১-০৮-২৮
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের আওতাধীন মানিকছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে মানিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৪ টায় প্রেসক্লাব হল রুমে যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান-১ থোয়াইঅংপ্রু
মারমার সঞ্চালনায় ও যুব প্রধান মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।
সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
স্বাগত বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্ট রক্ত বিভাগীয় উপ- প্রধান মো. আবু জাফর, অতিথিদের পাশাপাশি সভায় বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব-প্রধান ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু।
এছাড়া সভায় প্রেসক্লাবের সকল সদস্য, যুব রেড ক্রিসেন্টে সদস্যরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited