নুরুল কবির | ০৯:০৪ পিএম, ২০২১-০৮-৩১
দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনাঞ্চল পার্বত্য জেলা বান্দরবানের এ প্রথম সাংগু ও মাতামুহুরী রিজার্ভ বন রক্ষায় হেলিকপ্টারের মাধ্যমে বীজ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে ।
৩১ আগস্ট (মঙ্গলবার) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর আয়োজনে লামা বন বিভাগের বাস্তবায়নে হেলিকপ্টারের মাধ্যমে দুটি রিজার্ভ বনের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ছিটানো শুরু হয়।
সকালে বান্দরবানের আলীকদম জোনে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক,(এনডিসি,এএফডব্লিউ,পিএসসি)।
এসময় বীজ ছিটানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মেদ আব্দুল আউয়াল সরকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয়বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুলসহ সেনাবাহিনী , বনবিভাগ ও সরকারী বিভিন্ন উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বান্দরবানের সাংগু ও মাতামুহুরী রিজার্ভ সংরক্ষণে এবং প্রাকৃতিক পরিবেশের উন্নয়নে দুটি রির্জাভ এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ৩০ প্রজাতির ৫লক্ষ গাছের বীজ ছিটানো হবে এবং আলীকদম উপজেলার আলীকদম-পেয়ামুহরী সড়কের বিস্তীর্ণ সাঙ্গু রির্জাভ এলাকায় ফলজ,বনজ ও সৌন্দর্য্য বর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হবে। আয়োজকের জানান, বিট্রিশ আমলের পর এই প্রথম বান্দরবানের রির্জাভ বন এলাকা রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited