আল মামুন | ০৪:০৬ পিএম, ২০২১-০৯-০২
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে নারীদের এগিয়ে আসতে হবে। সে সাথে লক্ষ অর্জনে নিজেদের প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষিতদের বিকল্প নেই বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাইনিজ (ক্যান্টনীজ) ভাষা শিক্ষা ও হাউজ কিপিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করে গড়ে তোলার পথ সুগম হচ্ছে। তাই দক্ষতা অর্জন অপরীহার্য্য।
তিনি আরো বলেন, উন্নত রাষ্ট্রগুলোতে নারীও সমান তালে কর্ম দক্ষতার এগিয়ে যাচ্ছে। তাই আমাদের এদেশের নারী ও পুরুষদের উন্নয়ন রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোসহ দেশের সম্মান উজ্জ্বল করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি ট্রেডে ১৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে বলে জানা যায়। একই সাথে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইন্টেনেন্স এসইআইপি শুরু করা হয়।
এ সময় খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোহেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, বিআরটিএ এর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited