আল মামুন | ০৯:১৬ পিএম, ২০২১-০৯-০৩
পার্বত্য জেলা খাগড়াছড়ি পৌর শহরসহ আশপাশে দেখা মেলে দু:স্থ মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের। অর্থভাব ও মানসিক সমস্যার কারণে তাদের স্বাভাবিক জীবন যাপন ও সংসার ত্যাগ করে রাস্তাঘাটে দেখা মেলে।
এমন ঘুরে বেড়ানো অসহায়,দু:স্থ ৫ জন মানসিক ভারসাম্যহীন মানবিক সহায়তা ও উন্নত চিকিৎসা নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পৌরসভা। শুক্রবার(৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর জাহিদ হাসান ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সমাজ সেবা বিভাগের মাধ্যমে প্রথম দফায় ৫জনকে পাবনা পাঠান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল হক,খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র পরিমল দেবনাথসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পৌরসভার এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
ভারসাম্যহীনদের বিভিন্ন স্থান থেকে খুঁজে এনে গোসলের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পরে তাদের উন্নত খাবার দেওয়া হয় তাদের। পরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পৌরসভা যৌথ উদ্যোগে সমাজ সেবা বিভাগের মাধ্যমে প্রথম দফায় ৫জনকে পাবনা পাঠান। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে এমন ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানান খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর জাহিদ হাসান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited