নিজস্ব প্রতিবেদক | ০৮:৫০ পিএম, ২০২১-০৯-১০
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী বাঙালি পাড়ায় নেশাগ্রস্ত ছেলে জনির এলোপাথাড়ি ধারালো দায়ের কোপে বাবার নির্মম মৃত্যু।
প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাবা ছেলের মধ্যে ঝগড়া হতো বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার জামতলী বাঙালি পাড়ায় নেশাগ্রস্ত ছেলের এলোপাথাড়ি ধারালো দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তির নাম মোঃ মিন্ট আলী(৫২), তিনি উপজেলার জামতলী বাঙালি পাড়ার মোঃ মোবারক মিয়ার ছেলে।
শুক্রবার দুপুর ৩ টায় তাকে এলোপাতাড়ি দায়ের কোপে হত্যা করা হয় বলে জানান, মিন্টু আলীর বাবা মোবারক মিয়া।
নিহত মিন্টু আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বড় মেয়ে মিনারা(২৭) জানান, আমি বাবার রুমের পাশের রুমে শুয়ে ছিলাম হটাৎ বাবার রুমে একটি শব্দ শুনতে পাই। বাবার রুমে গিয়ে দেখি বাবা মাটিতে শুয়ে আছে,
এদিকে পরবর্তীতে আমার মা আমাকে ডাকতে আসলে এসে দেখেন আমি কিছুই কথা বলতে পারছি না। মা, বাবার মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে হটাৎ দেখেন মাটিতে রক্ত ভেসে উঠেছে।
একপর্যায়ে মা অচেতন হয়ে পড়েছেন। পরবর্তীতে আমি ঘরের বাহির হয়ে মানুষজন ডাকতে থাকি। তারপর আর কিছুই বলতে পারিনাই। নিহতের বাবা মোবারক মিয়া জানান, আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দীঘিনালা হাসপাতালে নিয়ে আসি।
দীঘিনালা হাসপাতালের জরুরি বিভাগের কর্তবরত
মেডিক্যাল কর্মকর্তা ডা. মোঃ আবির জানান, মোঃ মিন্টু আলীকে তার বাবা মোবারক মিয়া হাসপাতালে নিয়ে আসার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত মিন্টু আলীর শরীরে তিনটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে, ছেলেকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited