আল মামুন | ১২:৩৪ এএম, ২০২১-০৯-১১
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সাথে থাকার নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরিদলসহ স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার দুপুরে উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে খেলতে গিয়ে গোসল করতে নেমে পানি স্্েরাত ও চেঙ্গী নদীর গভীর খাদে পড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর গঞ্জপাড়ার মো. দিদার হোসেনের ছেলে মো. সেলিম ও উজ্জল হোসেনের ছেলে মো. রিফাত চেঙ্গী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর গভীর খাদে পড়ে দুই জন ডুবে যায়।
পরে জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিক সেলিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিখোঁজ অপর শিশু রিফাতকে উদ্ধারে স্থানীয় এলাকাবাসী,ফায়ার সার্ভিস,ডুবুরি দল কাজ করছে। এ ঘটনায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর সেনা জোনের টহল অংশ নেয়। উদ্ধার তৎরতায় দেখা যায় খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের এক সদস্যকে।
ডুবুরি দল আসতে দেরি দেখে তিনি পানিতে নেমে নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার সম্ভব হয়নি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited