আল মামুন | ০৫:৩৫ পিএম, ২০২১-০৯-১২
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর স্কুল খোলায় উচ্ছ্বাসিত পাহাড়ী জেলা খাগড়াছড়ির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। করোনার দীর্ঘ সময়ের ভয়াল থাবা আর আতঙ্কের পর রোববার সকালে সরকারি নির্দেশনা মেনে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের উপস্থিতও ছিল বেশ চোখে পড়ার মত।
এ সময় খাগড়াছড়ির বিভিন্ন স্কুলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার,তাপমাত্রা মেপে শিক্ষাথীদের স্কুলে প্রবেশ করানো,সামাজিক দুরত্ম বজায় রেখে সরকারি নির্দেশনা অনুসরন করে পাঠদান শুরু হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, তারা সরকারের সকল ধরনের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করিয়েছেন। শিক্ষার্থীরা যাতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের পিছিয়ে পড়া লেখা-পড়া কিভাবে এগিয়ে নেওয়া যায় সে লক্ষে কাজ করার কথা জানান তারা।
স্কুল-কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ির বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি স্কুল ও শিক্ষার্থীদের সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারি স্বাস্থ্য বিধি মানার তাগিদ দেন।
এছাড়াও স্কুল পরিদর্শন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস,মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনসহ খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী,নিলোৎপল খীসা,খোকনেশ^র ত্রিপুরা,শতরূপা চাকমা ও স্ব-স্ব স্কুলের পরিচালনা কমিটির সভাপতি,প্রধান শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited