আল মামুন | ০৫:৪৪ পিএম, ২০২১-০৯-১২
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে জাহিদ আহম্মেদ টুটুল(৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকার গভীর খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি মাটিরাঙ্গার ওয়াসু এলাকার বাসিন্দা। সকালে স্থানীয়রা গভীর খাদে মোটরসাইকেলসহ ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে জানায়।
মাটিরাঙ্গা থানার ওসি মো: আলী জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দূর্ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা বিস্তারিত জানা যাবে।
নিহত জাহিদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বাক ছিলেন। বর্তমানে সাম্যবাদ আন্দোলনের জেলা আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ির সাবেক নেতা কবির হোসেন বলেন, তিনি বান্দরবান থেকে রাঙ্গামাটি হয়ে রাতে মাটিরাঙ্গা ফিরছিলেন। পথে সাপমারা নামক এলাকায় এই ঘটনা ঘটে। হয়তো ঝুম বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রন করতে না পেরে খাদে পড়ে যান। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited