আল মামুন | ১০:৩৫ পিএম, ২০২১-০৯-১৬
খাগড়াছড়ি মহালছড়িতে নিখোঁজের ৭ দিন পর রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে জেলার মহালছড়ির চেঙ্গী নদীর মোহনা থেকে স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশীদ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।
তিনি আরোও জানান,গত শুক্রবার (১০ সেপ্টেম্বর ২১) দুপুরে জেলার সদর থানার আওতাধীন উত্তর গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। ঘটনার কয়েকঘন্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে এক শিশুর মৃতদেহ উদ্ধার করলেও আরেক শিশু নিখোঁজ ছিলো।
বৃহস্পতিবার সকালে মহালছড়ির চেঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারকে খবর দেয়া হলে তারা মরদেহটি শনাক্ত করে। লাশের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited