নুরুল কবির | ০৫:৩২ পিএম, ২০২১-০৯-১৮
বান্দরবানে সদর উপজেলার সাংগাই ত্রিপুরা পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে একব্যক্তি আত্মহত্যা করেছে। তার নাম জুরেন ত্রিপুরা। তিনি সদর উপজেলার সদর ইউনিয়নের ত্রিপুরা পাড়ার অভিচন্দ্র ত্রিপুরার ছেলে। জুরেন ত্রিপুরা সদর উপজেলার পর্যটন এলাকা মিলনছড়ির কাছে একটি চায়ের দোকান করেন।
শনিবার সকালে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুরেন ত্রিপুরার মরদেহ উদ্ধার করে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বান্দরবান সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা জুরেন ত্রিপুরার আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, স্থানীয় লোকজন খবর দিলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় যান।
সেখানে পাহাড়ের পাশের গলায় ওড়না প্যাঁচিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে তারা জুরেন ত্রিপুরার (৩৮) মরদেহ উদ্ধার করে।
তিনি জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না প্যাঁচিয়েই আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এদিকে জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা জানায়, শুক্রবার রাতে খাবার খেয়ে এক সাথে ঘরে তারা ঘুমিয়ে পড়েন।
তবে গতকাল (শনিবার) ভোরে স্বামীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বের হয়ে দেখেন পাশের পাহাড়ের কাছে তার স্বামী একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায়। এসময় তিনি আত্মীয় স্বজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার স্ত্রী ও স্বজনরা জানাতে পারেনি।
সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার জগদিশ ত্রিপুরা আত্মহত্যার কথা স্বীকার করে জানান, জুরেন ত্রিপুরার স্ত্রী, ৫ বছরের এক ছেলে ও আড়াই বছরের এক মেয়ে রয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited