আল মামুন | ০৬:২৬ পিএম, ২০২১-০৯-২৬
খাগড়াছড়ির আলুটিলা জিরো মাইল সংলগ্ন র্টানিং মোড়ে একই স্থানে তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট ৭জন আহত হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জিরোমাইল সংলগ্ন আলুটিলার উঠতে প্রথম বাউন্তি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করে।
আহতরা হলেন ট্্রাক্টর চালক মইনুল হোসেন(৩২), শ্রমিক বাশা মিয়া (২০), রমজান আলী(২১), শাহাদাত(২০) আবদুর রহিম (২২), করিম(২৪) ও সুজন (১৭)। তার মধ্যে বাদশা মিয়া ও রমজান আলীর অবস্থা গুরুত্বর।
স্থানীয়রা জানান, সকালে মাটিরাঙ্গা উপজেলা থেকে ইট ভর্তি দুটি ট্রাক্টর জেলা শহরে দিকে আসছিল। শহরের প্রবেশমুখে জিরোমাইল সংলগ্ন আলুটিলা পাহাড় নামার সময় পেছন থেকে একটি ট্্রাক পেছন বেপরোয়া গতিতে এসে জোরে ধাক্কা দেয়। এতে সামনের প্রথম ট্্রাক্টরটি সড়কের বাম দিকে উল্টে যায়। অপর ট্্রাক্টরটির ব্যাপক ক্ষয়-ক্ষতি ও শ্রমিকরা আহত হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরে প্রবেশ মুখের মোড়টি বেশ ঝুকিঁপূর্ন। এখানে প্রায় দূঘর্টনা ঘটে। মূলত ট্্রাকটি বেপরোয়া গতিতে আসার কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited