নুরুল কবির | ১০:২৪ পিএম, ২০২১-০৯-২৭
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্যটন নগরী বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে শুরু হয় মাউন্টেন বাইক রোড শো। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রোড শোর উদ্বোধন করেন। এতে জেলা এবং জেলার বাইরের ২৫ জন সাইক্লিস্ট অংশগ্রহন করে।
বান্দরবানের রুমা থানচি লামা আলীকদম হয়ে ১৬০ কিলোমিটার পাহাড়ী দূর্গম পথ পাড়ি দিয়ে ৪ দিন পর বান্দরবান এসে শেষ হবে রোড শোটি।
পরে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পর্যটনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে হোটেল মোটেল মালিকসহ পর্যটন সংশ্লিষ্ঠদের অংশগ্রহণে শুরু হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সিংইয়ং ম্রো সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সন্ধায় একই স্থানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও পর্যটন দিবস উপলক্ষে ট্রেডিশনাল কুকিং শো,হোটেল মোটেল রিসোর্ট গুলোতে করা হয় বর্নীল আলোকসজ্জা এবং জেলার প্রতিটি আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলোতে পর্যটকদের জন্য ৩০ শতাংশ ছাড় ঘোষনা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকরা রুম বুকিং দিলেই পাবে এ ছাড়।
।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited