আল মামুন | ০৮:২৬ পিএম, ২০২১-০৯-২৮
করোনার স্বাস্থ্য বিধি মেনে উৎসব মুখোর আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জেলা ওলামালীগ নেতৃবৃন্দের কোরআন খতম,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে আলোচনা সভার করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন,অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে আগামী প্রজন্মের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে দক্ষ কারিগর গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। তাই সকলে নিজ দায়িত্ববোধ থেকে দেশ এগিয়ে নিতে ভুমিকা পালনের আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খোকনেশ^র ত্রিপুরা,শিক্ষা ও মানব সম্পাদক নিলোৎপল খীসা,কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা,মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা,জেলা যুবলীগ নেতা কেএম ইসমাইল হোসেন,ছাত্রলীগ নেতা উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেয়।
পরে আলোচনা সভা শেষে খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দুস্থ,এতিমখানাসহ ১২টি প্রতিষ্ঠানের ৪শ ৫০ জনের মাঝে খাবার তুলে দেন প্রধান অতিথিসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited