কাপ্তাই প্রতিনিধি | ০৯:৩৩ পিএম, ২০২০-১০-০৭
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা কুকিমারা পাড়া যুব সমাজের উদ্যোগে ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে মাসব্যাপী ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২০’। কুকিমারা পাড়া মাঠে বুধবার (৭ই অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন।
ওয়াগ্গা ইউপি সদস্য ও টুর্নামেন্টের আহ্বায়ক অংচাপ্রু মারমার সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা। মংপ্রু মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সা. সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূ৯/র হোসেন মামুন এবং কুকিমারা পাড়ার ভারপ্রাপ্ত কার্বারি চিংসাউ মারমা। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক অংসাচিং মারমা। উদ্বোধনী খেলায় কুকিমারা ত্রিরত্ন সংঘ বনাম ধর্মগোদা স্পোর্টিং ক্লাব একে অপরের মোকাবেলা করেন। উদ্বোধনী খেলা উপভোগ করতে স্বাস্থ্যবিধী মেনে প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হন। টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশ নিচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited