আল মামুন | ০৮:৫৮ পিএম, ২০২১-১০-০৮
ধর্মীয় বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী,বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের আয়োজনে ৭ম বার্ষিকী বৃত্তি,সনদ ও সম্মাননা উপলক্ষে শুক্রবার সকালে ক্ষুদ্র-নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ধর্মীয় শিক্ষায় যে কোন ধরনের সহায়তার কথা জানিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ওয়িমালা থের সভাপতিত্বে এতে আর্শীবাদক ছিলেন, ভদন্ত ওয়েন্না মহাথের, প্রধান আলোচক ছিলেন, ভদন্ত উত্তমা মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট এর উপ-পরিচালক জিতেন চাকমা।
এতে নিজ মাতৃভাষায় শিক্ষার পাশপাশি ধর্মীয় বিভিন্ন শান্তি-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশে বসবাস ও জীবনযাত্রার বিষয়ে ধর্মীয় দিক নির্দেশনার কথা তুলে ধরেন ধর্মীয় গুরুরা। পরে বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষায় অংশ নেওয়া ৯৭৩ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৭৭৬ তার মধ্যে এ প্লাস প্রাপ্ত ৪০ মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নিয়ম-কানুনসহ ধর্মীয় ও মাতৃভাষা শিক্ষা চালুর উপর আলোচনায় করা হয়। সে সাথে নৈতিক শিক্ষা,ধর্মীয় জ্ঞান আহরণ,ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা, হিংসা-বিদ্বেষ ভুলে সকলে মিলে বসবাসের উপর আলোচনার কথা তুলে ধরা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited