খাগড়াছড়ি প্রতিনিধি | ০৩:৫৭ এএম, ২০২১-১০-১৮
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আশ্রয় কর্মসূচীর উদ্বোধনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে অসহায় পরিবারকে গৃহ উপহার দিলো বাংলাদেশ যুবলীগ। রবিবার (১৭ অক্টোবর ২০২১) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর কমলছড়ি পাইলটপাড়া এলাকায় এই গৃহের চাবি হস্থান্তর করা হয়।
ভার্চুয়াল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস। সাধারন সম্পাদক আলহাজ¦ মো: মাইনুল হোসেন খান নিখিল।
এ সময় খাগড়াছড়ির কমলছড়িতে গৃহের চাবী হস্থান্তর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবলীগ নেতা একেএম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা ও যুবলীগ নেতা মংরে মারমাসহ দলীয় নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এই গৃহহীন পরিবারের হাতে নির্মিত বাড়ীর চাবী হস্থান্তর করে বলেন, গৃহহীন কোন অসহায় মানুষ ঘরছাড়া থাকবে না। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যুবলীগ।
সে সাথে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চলমান উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতায় মানুষের ভালোবাসায় এদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের অভিষ্ঠ লক্ষে।
এর আগে কেন্দ্রীয় ভাবে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচী পালন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited