আল মামুন | ০২:২৯ এএম, ২০২১-১০-২০
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমার এক টাকার বাজারে সাড়া জাগিয়েছে বেশ। সোমবার সকালে জেলা শহরের প্রচীনতম বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির য়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সূচনা লগ্নে কথা তুলে ধরে বলেন, স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে এক টাকার বাজারের মাধ্যমে এই ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ সময় তিনি করোনাকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে সফলতা কামনা করেন।
এতে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল হক,খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,বিদ্যানন্দ ফাউন্ডেশনের এজিকিউটিব বোর্ড মেম্বার মো:জামাল উদ্দিন,মন্দির পরিচালক কমিটির সহ-সভাপতি নিয়ং মারমাসহ বিহার অধ্যক্ষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমার উপলক্ষে সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বী ১১শ মানুষের মাঝে জনপ্রতি নামে মাত্র এক টাকায় নিজের পছন্দের কাপড় থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পন্য ক্রয় করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই বাজারে উপস্থিত সকলের মাঝে পন্যক্রয়ে বেশ উৎসব আনন্দে সাড়া ফেলেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited