খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:৪৬ পিএম, ২০২০-১০-০৮
পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ধর্ষণ,নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের আদালত সড়কের অফিসার্স ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড করার দাবীতে উত্তাল হয়ে উঠেছে পার্বত্য এই জনপদ।
পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্ক,খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি,আলোসহ বেশ কয়েকটি সংগঠন যৌথ ভাবে আয়োজিত এই মানববন্ধনে ধর্ষকের মৃত্যুদ- ও ধর্ষিতাদের ক্ষতিপুরণ দাবী জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, রাজনৈতিক আশ্রয় ও সহযোগিতার কারণে সারাদেশে ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতা বেড়েছে।
পাশাপাশি বিচরহীনতার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মত জজ্ঞন্য ঘটনা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ও সম্পদ বাজেয়াপ্তসহ জরিমানার বিধান এবং ধর্ষিতাদের ক্ষতিপুরণের বিধান করা গেলে সারাদেশে ধর্ষণের ঘটনা রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন বক্তরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের প্রতিনিধি সাংবাদিক আবু দাউদ, আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা,সুজনের খাগড়াছড়ি প্রতিনিধি এড. নাসির উদ্দিন, দূর্বার নারী নেটওয়ার্কের সদস্য নমিতা চাকমা, জাবারং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সুইচিং মারমা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালী ত্রিপুরা,জেলা সমন্বয়কারী চিংমেপ্রু মারমাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
এর আগে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল বিক্ষোভ মিছিল করে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited