নুরুল কবির | ০৮:৪২ পিএম, ২০২১-১১-২৭
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি বলেছেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্য রক্ষায় আন্তরিক। যেকোনো মানুষের প্রতি যথাযথ সম্মান এ সরকার দিয়ে যাচ্ছে। পাহাড়ের দীর্ঘ বছরের ঐতিহ-কৃষ্টি-সংস্কৃতিকে সংরক্ষণ ও বিস্তারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছে। আর এরই অংশ হিসেবে সরকারি ভাবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির জুমের ফসল তোলার পর নবান্ন উৎসবকে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে উদযাপন করছে।
শনিবার সকালে বম ক্ষুদ্র নৃগোষ্ঠির ফাথার বুহ্ তেম (নবান্ন) ও লোক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বেথেন পাড়া লালজুয়াম বম এর জুম মাঠের পাশে এ উৎসব আয়োজন করা হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং খুমীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিয়া আফরিন মোস্তফা, কেএসআই পরিচালক মংনুচিং প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকসহ অতিথিরা অনুষ্ঠানস্থলে এলে তাঁদের বম রীতি অনুযায়ী তাঁদের বরণ করে নেয়া হয়। এসময় জেলা প্রশাসনের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বান্দরবান-চিম্বুক প্রধান সড়ক হতে বেথেনপাড়া অনুষ্ঠানস্থল পর্যন্ত আসে।
অনুষ্ঠানে পাহাড়ে জুম চাষে বমদের উৎপাদিত ফসল, তৈজসপত্র ও নতুন ফসল (ধান) এর তৈরি বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়। জেলা প্রশাসকসহ অতিথিরা এসব ফসল ও খাবার সামগ্রী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বমদের ঐতিহ্যবাহী নৃত্যুসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বম শিশু-কিশোর, নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited