নুরুল কবির | ০৮:০৩ পিএম, ২০২১-১২-১৩
বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( জেএসএস) বান্দরবান জেলা কমিটির সদস্য ও বান্দরবান থানা কমিটির সাধারণ সম্পাদক পুশৈথোয়াইর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৩ ডিসেম্বর (সোমবার) সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের আমতলীপাড়ার পাহাড়ের উপর থেকে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুশৈ থোয়াই মার্মাকে ডলুপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়, পরে এলাকাবাসী অনেক খোজাখুজি করার পর সকালে আমতলী পাড়া এলাকায় পাহাড়ের উপরে পচাঁ গন্ধ পেলে একটি গর্তে মাটিতে চাপা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুড়ে পুশৈথোয়াইর লাশ উদ্ধার করে।এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,অপহৃত পুশৈ থোয়াই এর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে , কে বা কারা এটি ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি,এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited