নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৩ এএম, ২০২২-০৩-১৯
পার্বত্য অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য করতে চায় সংসদীয় কমিটি। এজন্য ওই অঞ্চল রয়েল বেঙ্গল টাইগারের বসবাস উপযোগী কিনা তা যাচাই করতে বলা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কর্তৃক অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কমিটির পরের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদ ভবনে গত মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, একসময় রয়েল বেঙ্গল টাইগার পুরো বাংলাদেশেই ছিল।
এখন কমতে কমতে তাদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। এখন রয়েল বেঙ্গল টাইগার কেবল সুন্দরবন ও তত্সংশ্লিষ্ট এলাকায় বসবাস করে।
পার্বত্য এলাকায় বাঘের দ্বিতীয় আবাসস্থল তৈরি করা যায় কিনা, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়কে দেখতে বলা হয়েছে। মন্ত্রণালয়কে পরবর্তী বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, বিভিন্ন ক্যামেরা ইমেজে দেখা গেছে, মিয়ানমার ও ভারত সীমান্ত থেকে মাঝেমধ্যে রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশ সীমানায় চলাচল করে। ফলে আমরা ওই এলাকা তাদের বসবাস উপযোগী করতে পারলে সেটা একটি ভালো কাজ হবে।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয় ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited