বান্দরবানে ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ!


বান্দরবান প্রতিনিধি    |    ১১:১৫ পিএম, ২০২২-০৫-০৭

বান্দরবানে ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ!

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের কুহালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক চাইগ‍্য মারমাকে অপহরণ করে নিয়ে গেছে জানিয়েছেন স্থানীরা।

শনিবার দুপুর আড়াইটার দিকে বান্দরবান চন্দ্রঘোনা সড়কের বাঙ্গালহালিয়া বাজারের কাছ থেকে একদল সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়।

অপহৃত ব্যপারে ইউপি সদস্য স্ত্রী মিইমা প্রু মারমা নিশ্চিত করে জানান।

তিনি জানিয়েছেন, অপহরণ ব্যাপারে স্থানীয় সেনাক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে।

তিনি জানান, সকালে রাজস্থলীর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০ টা) অপহৃত ইউপি মেম্বারের কোন খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, ঐ ইউপি সদস্য রাজস্থলী এলাকায় একটি সালিশি বিচার শেষ করে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে ট্যাক্সি থেকে নামিয়ে নিয়ে যায়।

কুহালং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানিয়েছেন, অপহরণ বিষয়টি প্রশাসন কে অবহিত করা হয়েছে। তবে কে বা কারা তাকে নিয়ে গেছে এ বিষয়ে এখনো কোনো জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।