নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ পিএম, ২০২২-০৫-১৪
বান্দরবানের আলীকদমে পানিতে ডুবে মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) নামে দুইশিশুর অপমৃত্যু হয়েছে। ১৩ মে বিকালে চৈক্ষ্যং ইউনিয়নে ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ায় এই ঘটনাটি ঘটে।
নিহত মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) , তারা ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ার নিবাসী মোহাম্মদ উল্লাহ এর মেয়ে।
নিহত বিষয়টি নিশ্চিত করেছেন আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার ।
পুলিশ জানিয়েছেন, বিকালে বড়বোন মাহমুদা জান্নাত (১১) নলকুপে পানি সংগ্রহ করতে যায়। তাকে খুজতে দুই বোন বের হলে পুকুরে পড়ে নিহত হন।
স্থানীয়রা জানান, তাদের বড় বোন বাড়ীতে এসে তার বোনদেরকে দেখা না মিললে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। পরে রাতে বাড়ীর পাশে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, কৃষক মোহাম্মদ উল্লাহ এর দুই মেয়ে পাশের পুকুরে ডুবে মারা গেছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, দুশিশুর লাশ উদ্ধার করে পরিবারদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited