বান্দরবান | ০৬:৩০ পিএম, ২০২২-০৫-১৬
॥ বান্দরবান প্রতিনিধি ॥
লামায় রাত গভীরে দিনমজুর গিয়াস উদ্দিনের বসতবাড়িতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ মে) রাতে ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙ্গালী পাড়ায় এ-ই ঘটনাটি ঘটে।
ঘটনাটি ব্যাপারে নিশ্চিত করেন ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।
তিনি জানিয়েছেন, দুর্বৃত্তদের আগুনে দিন মজুরের বাড়ি পূড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপি পরিষদ হতে তাদের সহযোগিতা করা হবে।
এদিকে ঘটনাটি ব্যাপারে সাথী মনি জানান, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হঠাৎ আগুন দেখে বাড়ি থেকে বের হয়ে আসি। সে আগুনে সব কিছু পূড়ের ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, অগ্নিকান্ডের বাড়িতে রাখা তামাক বিক্রির নগদ ৫১ হাজার ৫শত টাকা টাকা ছিল এবং বাড়ির মালামাল ও সৌর বিদ্যুৎ সহ সবকিছু পুড়ে ২ লাখ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছেন
জানা গেছে, পার্শ্ববর্তী আসাব উদ্দিন ও দলীলুর রহমানের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। সে ঘটনাটিকে কেন্দ্র করে রাতে আগুন দেওয়ার পর ২বহতে ৩ জন লোককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন সাথী মনি । তবে অন্ধকার হওয়াতেই তাদের চেহারা দেখতে পাননি তিনি। তার ধারণা সুযোগ বুঝে তার বাড়িতে লোক দিয়ে আগুন দিয়েছে আসাব উদ্দিন।
এই বিষয়ে আসাব উদ্দিন জানান, তাদের সাথে আমাদের মামলা রয়েছে। নিজেরা ঘরে আগুন দিয়ে আমাদেরকে ফাঁসাচ্ছে বলে জানান তিনি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়া মাত্র ফাইতং ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited