নিজস্ব প্রতিবেদক | ০১:২৯ এএম, ২০২২-০৫-১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে উপজেলা পর্যায়ের খেলায় রাঙামাটি সদরে চ্যাম্পিয়ন হয়েছে বালুখালী ইউনিয়ন। বুধবার (১৮ মে) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা জীবতলী ইউনিয়নকে ৪-০ গোলে পরাজিত করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও দুর্গেশ^র চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুন বিকাশ দেওয়ান, ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের কাঞ্চন চাকমা। সদর উপজেলা ৬টি ইউনিয়ন নিয়ে এ টুর্ণামেন্ট পরিচালিত হয়েছে।
এদিকে, ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জল অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ানকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মানসুচক ক্রেষ্ট প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited