নিজস্ব প্রতিবেদক | ০২:২১ পিএম, ২০২২-০৫-২৬
বান্দরবানের থানচির জীবননগর নামক স্থানে পর্যটকবাহী একটি মাইক্রোবাস (এক্স নোহা) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছেন। এসময় গাড়িতে থাকা আরও ৭ জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর থেকে থানচি উপজেলার উদ্দেশে রওনা করে পর্যটকদের একটি দল। মাইক্রোবাসটি পাহাড়ের আঁকাবাঁকা সড়ক অতিক্রম করে জীবননগর এলাকায় পৌঁছালে ঢালুতে নামতে গিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন পর্যটকের মৃত্যু হয়। পরে আহত আরেকজন বান্দরবান সদর হাসপাতালে আনার পথে নিহত হন। এসময় আরও ৭ জন পর্যটক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আহতদের উদ্ধার করে কয়েকজনকে বান্দরবান সদর হাসপাতাল ও কয়েকজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠানো হয়েছে, গাড়ি এবং আহতদের উদ্ধারে পাহাড়ে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।
আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি খাদে পড়ে গেছে, গাড়ীতে আমরা ৯ জন ছিলাম চালকসহ।
এদিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, পর্যটকবাহী একটি মাইক্রো গাড়ী জীবননগর এলাকায় নামার পথে গভীর খাদে পড়ে ২ জন মারা গেছে। এ ঘটনায় ৭ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited