বান্দরবান প্রতিনিধি | ০৪:২৭ পিএম, ২০২২-০৫-৩০
বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এসময় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক।
৩০ মে সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে ২০২২-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বান্দরবান উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা।
এসময় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাছিরুল আলম, যুগ্ন সম্পাদক সাদেক হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোঃ মুসা ফারুকী।
নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিথেন চাকমা,প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীবৃন্দ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited