নিজস্ব প্রতিবেদক | ০৮:২৩ পিএম, ২০২২-০৬-০৬
খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
সোমবার (৬ জুন ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ভাঙ্গব্রীজ এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এর দাবী জানিয়ে মঙ্গলবার বিএনপির ২৪ ঘন্টার ডাকা অবরোধ কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। অবরোধে বাঁধা দিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারীও জানান বিএনপি নেতারা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় এতে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,মোশাররফ হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি মো: শাহেদ হোসেন সুমনসহ অঙ্গ-সংসঠনের নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
বক্তারা, আওয়ামীলীগের এমন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এছাড়াও মানিকছড়ি,দীঘিনালাসহ বিভিন্ন উপজেলায় বিএনপি,ছাত্রদল,যুবদল নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান বিএনপির নেতারা। এ সময় হামলার পরিণাম ভয়াবহ হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
এদিকে-৪ জুন সকাল ১১টার দিকে ওয়াদুদ ভূইয়ার বাড়ীতে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক হামলা,ভাংচুরের প্রতিবাদে ৭ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited