আলমগীর মানিক | ০৭:৩৮ পিএম, ২০২২-০৬-২২
খেলার সময় নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটি শহরের তবলছড়িস্থ বিডিআর ক্যাম্প এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ১০ বছর বয়সী মাহিদুর রহমান মুহিত ও ১১ বছর বয়সী আহনাফ সাদিব ইনাম। তারা তবলছড়িস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মোঃ মসিকুর রহমান ও আনোয়ার হোসেনের সন্তান।
স্থানীয়রা জানিয়েছে, বিকেলে নিজ নিজ বাসা থেকে দুই বন্ধু মিলে বিজিবি সেক্টর সংলগ্ন আমিন্নার টিলায় যাওয়ার মুখে সিঁিড়র নীচে কাপ্তাই হ্রদে নৌকায় খেলছিলো। এসময় খেলার ছলে উভয়েই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পরপরই সেখানে তাদেরকে ভাসতে দেখে স্থানীয়রা দুই শিশুকে মুমুর্ষ অবস্থায় তুলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, শিশু দুইটিকে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে হাসপাতাল থেকে পরিবারের লোকজন তাদের নিয়ে যায়।
জানাগেছে, নিহত মাহিদুর রহমান মহিদ স্থানীয় বিজিবি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে এবং নিহত অপরজন আহসান সাদিক রাঙামাটি জেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলো। পৃথক দুই পরিবারের ফুটফুটে দুইটি তাজা প্রাণ একই সময়ে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited