নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৪ পিএম, ২০২২-০৭-১৯
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বান্দরবান জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমনি পারভীন তিবরীজি।
জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ।
উদ্বোধনের বান্দরবান জেলায় গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ৫টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায়- ১০টি, লামায়-৩৬টি, আলীকদমের-৫টি, রুমায়-১৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৯টিসহ মোট ৭৪টি হস্তান্তর করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমতল আর পাহাড়ের পাদদেশে জায়গায় ভূ-পৃষ্ট ভিন্ন পরিলক্ষিত। পাহাড়ে উঁচুতে ঝুকিঁপূর্ণ বসবাসকারীরা সেই জায়গা উপর যদি কেউ ঘর নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে তাদেরকে আমরা নিরুসাহিত করে থাকি। কারণ পাহাড়ের উচুঁতে ঘর নির্মাণ করা হলেই যেকোন মুহূর্তে পাহাড় ধবসে পড়ে মৃত্যহানী ঘটনা ঘটতে পারে।তাই সববিছু বিবেচনা করে প্রশাসন পক্ষ থেকে পাহাড় হলেও ঝুঁকিমুক্ত এলাকায় ঘর নির্মাণের ব্যবস্থা গ্রহন করে থাকি।
জেলা প্রশাসনের তথ্যনুযায়ী, পার্বত্য জেলায় বান্দরবানের হালনাগাকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা রয়েছে ৩ হাজার ১শত ২৫টি। তার মধ্যে ১ম পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর পেয়েছেন ২ হাজার ১ শত ৩৪টি, ২য় পর্যায়ের ৫ শত ৬৪টি ও ৩য় পর্যায়ের (১ম ধাপ) ২শত ৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক পরিবারের জন্য ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ম্যাজিষ্ট্রেট রাজিব বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক, যমুনা টিভি জেলা প্রতিনিধি বাটিং মারমা, এনটিভি জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়াসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited