আলমগীর মানিক | ০৩:০৪ এএম, ২০২২-০৮-০৪
সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদের পানি নষ্ট হওয়ায় হ্রদের পানিতে কার্প জাতীয় মাছের পোনা বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।
এ বিষয়ে জেলা প্রশাসক এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে একটি প্রতিবেদন দাখিলের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কাপ্তাই হ্রদের পানি বিভিন্ন কারণে নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে কার্প জাতীয় মাছের পোনাসহ অন্যান্য মাছের পোনা বিলীন হয়ে যাওয়ার কারন নির্ধারনের বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দাখিলসহ কাপ্তাই লেক মাছ চাষের উপযোগী করার নিমিত্ত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে মাছ চাষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে তিন পার্বত্য জেলার জুমচাষিদের জীবনমানের দ্রুত উন্নতি লাভের লক্ষ্যে পাহাড়ে চা চাষ সম্প্রসারণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। বিগত বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমাসহ পার্বত্য মন্ত্রণালয়ের সচিব, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited