নিজস্ব প্রতিবেদক | ০১:২১ এএম, ২০২২-০৮-১৪
আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আলহাজ¦ কাজী মঈনুদ্দিন আশরাফীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আহলে সুন্নাতের উদ্যোগে শনিবার বিকেল ৫টায় বনরূপা জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ইসলামের মূলধারায় কথা বলায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যানের উপর হামলা করা হয়েছে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই হামলা বলে বক্তারা বলেন। যেসব দুর্বৃ এই হামলার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান বক্তারা। একইসাথে এর পেছনে কারা ইন্দন যোগাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির মিডিয়া সেলের প্রধান এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সেকান্দর হোসেন আল ক্বাদেরী প্রমূখ।
জেলা আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম জাবেদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক হাজী মাহফুজ উদ্দিন,আইন সম্পাদক উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী, সহ প্রচার সম্পাদক মোঃ তারেক আজিজ প্রমূখ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited