নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ এএম, ২০২২-০৮-১৭
রাঙামাটির ঐতিহ্যবাহী ইয়াং রাঙামাটি ক্লাবের জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সলিম উল্লাহ (সেলিম)। ইয়াং রাঙামাটি ক্লাবের নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী সেলিমকে প্রতিনিধি নির্বাচিত করা হয়।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে ইয়াং রাঙামাটি ক্লাবের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থায় কাউন্সিলরের তালিকা জমা দেওয়া হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, ইয়াং রাঙামাটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখার জামাল হোসেন, ক্লাবের পক্ষে ক্রীড়া সংস্থার প্রতিনিধি সলিম উল্লাহ সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গত ৮ আগস্ট ইয়াং রাঙামাটি ক্লাবের পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইফুল ইসলামকে সভাপতি ও ইফতেখার জামালকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শহিদুল্লাহ কাজল ও বুদ্ধ প্রসাদ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ- পংকজ মল্লিক টিটু, দপ্তর সম্পাদক মলয় ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক সলিম উল্লাহ (সেলিম), প্রচার সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নিহার দেব, সাংস্কৃতিক সম্পাদক রনেশ্বর বড়ুয়া, সদস্য- বদিউল আলম, দিদার, প্রদীপ ঘোষ, জামাল হোসেন, তসলিম উদ্দীন, ওয়াকিট লাইসি ইসলাম, বরুন নেওয়ার বাংলা।
অপরদিকে দীর্ঘ ৩বছর যাবৎ অনিয়ম, যোগাযোগ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ও খেলাধুলাকালীন অবহেলা এবং অনুপস্থিত থাকার কারণে সভায় সকলের সম্মতিক্রমে স্মৃতি বিকাশ ত্রিপুরা ও অমিত চাকমা রাজুকে ক্লাব থেকে আজিবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited