আল মামুন | ১২:২১ পিএম, ২০২২-০৮-২৩
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্ধুকছড়ি সড়কের তৈর্কমা সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- মানিকছড়ি গচ্ছাবিল এলাকার বাসিন্দা মো: রাজু (৩৫) ও মো: ইলিয়াছ (৩৬)।
মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুইজনেই শ্রমিক। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো অনন্ত ৩ শ্রমিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো: রশিদ জানান, কাঠ বোঝাই ট্রাকটি মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে আসছিলো। চালক নিয়ন্ত্রন হারালে ঘটনাস্থলেই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা ২ জন নিহত হন এবং আরো ৩জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আহত ও নিহতদের লাশ উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংকাজনক হওয়ায় ২জনকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited