আল মামুন | ০৮:৩৭ পিএম, ২০২২-০৮-৩০
খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ আগস্ট ২২) দিবাগত রাত আড়াইটার দিকে পানছড়ি থানার ওসি মো: আনচারুল করিমের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের চৌধুরী বোডিং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন (ওরফে) মহিন-মুন্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রয়েছে। যার মামলা নং-৪ এবং ৩৯৪ দ: বিধিতে দশ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরো ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মো. মহিউদ্দিন (ওরফে) মহিন-মুন্না পানছড়ি উপজেলার ছনটিলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পানছড়ি থানায় ৫টি মামলাসহ চট্টগ্রাম চকবাজার ও বায়েজীদ থানায় একাধিক মামলা রয়েছে। এসআই অনিক,নাজমুল, এএসআই কামরুল,ফারুক ও মঞ্জুর সার্বিক সহযোগিতায় তাকে আটক করা হয়।
প্রসঙ্গত: ২০২২ সালের গত ১৮ আগস্ট ফেনী ছাগলনাইয়া এলাকা থেকে বেলায়েত নামের আরো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পানছড়ি থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited