আল মামুন | ০৮:৪৪ পিএম, ২০২২-০৯-০৭
খাগড়াছড়িতে বিশেষ অভিযান বিপুল পরিমান (৯৭৫ পিস) ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চোরাই শাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে জেলা সদরের স্বনির্ভর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ সময় দুইটি মাহিন্দ্রাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বড়ুন চাকমা, বিকাশ চাকমা ও মো. সাইফুল ইসলাম। তারা পানছড়ি উপজেলার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটককৃত ৯৭৫ টি ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক প্রায় ২০ লাখ টাকা।
তিনি আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের স্বনির্ভর বাজার পুলিশ চেক পোস্টের সামনে সন্দেহজনক দুটি মাহিন্দ্রা তল্লাশীকালে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ভারত থেকে অবৈধ পথে আসা এসব শাড়িসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা হয়েছে। ৭সেপ্টম্বর ২০২২ এর মামলা নং ০২। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও তিনি জানান। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited