নিজস্ব প্রতিবেদক | ০৯:৫১ এএম, ২০২২-০৯-১৩
বান্দরবানের আলীকদম উপজেলার আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়ের তারাবুনিয়ার এলাকার এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি- আবু বক্কর সিদ্দিক, সে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত এহসান উল্লাহর ছেলে।তবে তার স্থায়ী ঠিকানা টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহাবুব আলম।
তিনি জানান, আবু বক্কর সিদ্দিক তার স্ত্রীকে নিয়ে টেকনাফ থেকে তারাবুনিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি সেখানে গরু দেখাশুনা করতেন।
গতকাল স্ত্রীর সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।
পরবর্তীতে তার স্ত্রী ও ভাগিনা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার জানান পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হবে এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited