নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৯ পিএম, ২০২২-০৯-১৫
খাগড়াছড়িতে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিন পরীক্ষার্থী। সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিসকক্ষে বসেই তারা অংশ নেন।
জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার সোহাগ আলম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসী হয় সে।
হত্যা মামলার আসামি আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছে।
হত্যা মামলার আসামি নিপুন ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসুপ্যাল স্কুলের শিক্ষার্থী। সে এক বছর আগে জেলে গেছে নিপুন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, ‘তিন শিক্ষার্থী কারাগারের অফিসকক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে।’
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited