নিজস্ব প্রতিবেদক | ০৭:২৭ পিএম, ২০২২-০৯-১৫
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে শুরু হয়েছে।এবার খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ২’শ ৪৫জন এসএসসি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় ৯উপজেলা (খাগড়াছড়ি, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি , মাটিরাংগা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি) থেকে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৩টি কেন্দ্রে এবার ১০ হাজার ২’শ ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
খাগড়াছড়ির ৯উপজেলার কেন্দ্র সমূহ ও পরীক্ষার্থীর সংখ্যা সমূহ: খাগড়াছড়ি সদর উপজেলা: ৪টি কেন্দ্র। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯৩ জন শিক্ষার্থী, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৮৮ জন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৩১০ জন, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে ১৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০২ জন শিক্ষার্থী, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৭১ জন, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে ২৯৫ জন শিক্ষার্থী। দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪২২ জন পরীক্ষার্থী, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ে ৪৮৬ জন, বাবুছড়া উচ্চ বিদ্যালয়ে ৩৯০জন, দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ে ৪৬০ জন।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৬০ জন পরীক্ষার্থী, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে ৪৭৮ জন। মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২১১ জন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৫ জন, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ে ৫৪৬ জন, গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ে ১৮৫ জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৮৩ জন।
গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৪০ জন। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৫ জন। রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৩২ জন, তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ২৬১ জন। লক্ষ্মীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬ জন।
খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, মাটিরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রামগড় গণিয়াতুল উলুম আলিম মাদ্রাসা, পানছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা, দীঘিনালা ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ৮টি কেন্দ্র থেকে দাখিলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৯জন।
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৮জন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে ৩৬ জন, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ১১৫ জন, পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ৯৯ জন, মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৮ জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৬জন। এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪২ জন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited