আল মামুন | ১২:১৭ এএম, ২০২২-০৯-২২
খাগড়াছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর প্রয়োগ ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাডি কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, 'আমরা দেখেছি বিভিন্ন গুদামজাত পণ্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। ভোক্তা অধিকার আইন যে আছে তা তো মানুষ জানত না। অভিযানের ফলে এখন তারা সেটা জানেন। এই জায়গায় সরকার আন্তরিকভাবে কাজ করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সচেতন হলেই এই আইন বাস্তবায়িত হবে, সামনে এগিয়ে যাবে। তাই আমাদের সকলেরই সচেতন হতে হবে।
ফোকাল পার্সন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা বলেন, 'ভোক্তারা ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সর্বস্তরে প্রতারিত হচ্ছে। এই প্রতারণা থেকে বাঁচতে হলে ভোক্তাকে তার অধিকার সম্পর্কে জানতে হবে। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের অধিকার নিশ্চিত করণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)র খাগড়াছড়ির সভাপতি এটিএম রাশেদ উদ্দীন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিনোদন ত্রিপুরা'র সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিআরবি'র জেলা সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ।
এসময় সিআরবি'র জেলা উপদেষ্টা ধীমান খীসা, সিনিয়র সহ-সভাপতি বিম্বিসার খীসা, সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম, খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির আহ্বায়ক স্বপন চন্দ্র দেবনাথ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited