নিজস্ব প্রতিবেদক | ০১:১৩ এএম, ২০২২-১০-০৩
বান্দরবানে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পার্বত্য মন্ত্রীর বাসভবনে পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় দুই শত গরীব ও অসহায়দের মাঝে এই বস্ত্র প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পূজা বা প্রতিটি উৎসব হোক ধনী গরীব সহ সমাজের প্রত্যেক মানুষের আনন্দ আর মহামিলনের মহোৎসব। সামান্য ভালো চিন্তা-চেতনা ও চেষ্টাই আমাদের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে।
তিনি আরো বলেন, সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামর্থ্যবান সকল মানুষের নৈতিক দায়িত্ব। তাই সকল ভেদাভেদ ভুলে সুন্দর সমাজ বিনির্মানে যাতে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
এসময় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামশুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দীন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঝুন্টু দাশসহ পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited