আল মামুন | ০৯:১৯ পিএম, ২০২২-১০-০৮
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মানাধীন ছাদ বারান্দা ধসে ২জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক জনের নাম মো: সাজ্জাদ হোসেন(১৭)। তাৎক্ষণিক আরেক জনের নাম পাওয়া যায়নি।
এ ঘটনায় ধসে পড়া ছাদের নিচে আরো শ্রমিক রয়েছে বলে জানিয়েছে আহত শ্রমিকরা। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭জন। এ ঘটনায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।
উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার(০৮ অক্টোবর) বিকেলে মর্মাতিক ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ধমে পরা ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সম্মিলিতভাবে উদ্ধারে ধ্বসে পড়া ছাদ সরানোর কাজ চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয় নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। এখন আর শ্রমিক আটকে আছে কিনা তা দেখছি। উদ্ধার তৎপরতা কার্যক্রম চলমান আছে বলে তিনি জানান।
২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মান শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited