আলমগীর মানিক | ০৩:০৯ পিএম, ২০২২-১০-১১
আলমগীর মানিক
পার্বত্য রাঙামাটি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ুয়া ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৮৫ হাজার শিক্ষার্থীকে কোভিড টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে মঙ্গলবার থেকে রাঙামাটিতে এই টিকা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
তিনি জানিয়েছেন,মঙ্গলবার প্রথমদিনে রাঙামাটিতে ১৪ হাজার কোভিড টিকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো রাঙামাটি জেলায় ৮৫ হাজার টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
প্রথমদিন মঙ্গলবার (১১অক্টোবর) সকাল ৯টা থেকে রাঙামাটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার দূর্গমতার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
এর আগে সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এই বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে কভিড-১৯ টিকা কার্ড প্রদর্শন পূর্বক এই টিকা দেওয়া হচ্ছে।
স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে এই টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইনে তালিকা করার মাধ্যমে টিকা নেওয়া যাবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited