আল মামুন | ০১:১৯ এএম, ২০২২-১০-১৩
বিএনপির লাগাতার মিথ্যাচার,জননিরাপত্তা বিঘিœত করার হুমকি ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে শান্তির প্রতিক সাদা পতাকা নিয়ে দলীয় নেতাকর্মীরা কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয় হয়ে শাপলা চত্ত্বর,আদালত সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ করে।
এ সময় বিএনপির লাগাতার মিথ্যাচার, হুমকি ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির কঠোর প্রতিবাদ জানিয়ে বিএনপির কোন অরাজকতা বরদাস্ত করা হবে জানিয়ে জনগনের শান্তি নষ্টের পায়তারা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানানো হয় নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে গর্জনে প্রকম্পিত হয়ে উঠে খাগড়াছড়ির রাজপথ।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ সময়, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ^র ত্রিপুরা,যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,জেলা আওয়ামলীগের সদস্য নুরুল্লাহ হিরো,আফতাব চৌধুরী,শামীম চৌধুরী,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক জানু শিকদার,সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার,টিকো চাকমা,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা নরোত্তাম বৈষ্ণবসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited