আল মামুন | ০৩:১৯ এএম, ২০২২-১০-১৫
খাগড়াছড়িতে এস.এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঁচারের সময় বৌদ্ধ মূর্তি,বিদেশী সিগারেট,বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চীবর ও লুঙ্গী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের নারিকেল বাগান এলাকার এস.এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
গোপন সংবাদ ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিতলের তৈরী ১০টি বৌদ্ধমূর্তি,১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি,৩৪ সেট ভারতীয় চীবর,৮৩৮ বক্স বিদেশী সিগারেট ও ২০০ পিস লুঙ্গী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- এস.এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান,দীর্ঘদিন যাবৎ এস.এ পরিবহনের মাধ্যমে সিন্ডিকেট চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাঁচার করে আসছিলো দেশের বিভিন্ন স্থানে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকার বেশী বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম। এ সময় সন্দেহজনক আসামী হিসেবে আটক করা হয়েছে এস.এ পরিবহননের তিন কর্মকর্তাকে। অভিযানে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের নায়ক সুবেদার সফিকুল ইসলামসহ খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited