আলমগীর মানিক | ০৩:১৭ এএম, ২০২২-১০-১৯
রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় কাপ্তাই হ্রদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে গেষ্ট অব অর্নার ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এবার নারী এবং পুরুষ বিভাগে পুরুষদের বড় নৌকা (২১জন) এবং নারীদের বড় নৌকা (১৫জন), পুরুষদের সাম্পান (০২জন) এবং নারীদের ছোট নৌকা (০২জন) তথা চারটি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতারা অংশ নেন। নারীদের বড় নৌকা প্রতিযোগিতায় চিকন ত্রিপুরা ও তার দল প্রথম, সুমিতা ত্রিপুরা ও তার দল ২য় এবং রচনা ত্রিপুরা এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে।
পুরুষদের বড় নৌকা প্রতিযোগিতায় প্রশান্তি ত্রিপুরা ও তার দল প্রথম, রোমেল কান্তি চাকমা এবং তার দল ২য় এবং শঙ্খর ত্রিপুরা এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে। বড় নৌকার প্রতিযোগিতায় নারী-পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকারী ৫০হাজার টাকা, ২য় স্থান অধিকারকারী ৩৫হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারকারী দলকে ২৫হাজার প্রদান করা হয়।
নারীদের ছোট নৌকা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- পূর্ণা রাণী ত্রিপুরা ও তার দল, সুমিতা চাকমা ও তার দল ২য় এবং শান্তি দেবী ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করেছেন।
পুরুষের সাম্পান বিভাগে জামাল উদ্দিন ও তার দল প্রথম, জলকান্তি ত্রিপুরা ও তাল দল ২য় এবং মো. জিহাদ এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে।
ছোট নৌকা প্রতিযোগিতায় নারী-পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকারী দলকে ১০হাজার টাকা, ২য় স্থান অধিকারী দলকে ০৮হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ০৫হাজার প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited