আল মামুন | ০২:৫১ এএম, ২০২২-১০-২৬
খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম এর মামলার আসামীদের গ্রেপ্তার এর দাবী জানিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির মিথ্যাচার, মানহানিকর বিভ্রান্তিমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামলীগ। মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের আয়োজিত প্রেস ব্রিফিং এ নেতৃবৃন্দরা অভিযোগ করেন, অপপ্রচার ও খুনের রাজনীতি করে পাহাড়ের দানব গডফাদার ওয়াদুদ ভূইয়া।
বিএনপি সরকারের সময়ে খাগড়াছড়িতে প্রকাশ্যে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ফিরিস্তি তুলে ধরেন আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। প্রেস ব্রিফিং থেকে মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেন। অন্যথায় বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী জানান।
আয়োজিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেয়।
বিএনপির প্রেস ব্রিফিংকে মিথ্যাচার উল্লেখ করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর বাসায় যাওয়ার পথে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমকে আইনজীবি ভবনের পেঁছনে বাসার রাস্তায় বিএনপির এক ক্যাডার পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা করে। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,সাধারন সম্পাদক এমএন আবছার,আরেক নেতা মংসাথোয়াই মারমা শ্রমিক দল নেতা রতন ত্রিপুরা,বাদশা মিয়াসহ ৩০/৩৫ জন অকথ্য ভাষা ব্যবহার করে হামলা চালায় বলে এতে অভিযোগ করা হয়।
তাদের এমন ঘটনায় সাংবাদিক নুরুল আজমের পরিবার নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে এতে বলা হয়, এর আগে গত ১২ অক্টোবর রাতে ঐ সড়কে সাংবাদিকের বাড়ীতে ককটেল হামলা চালানো হয়। এ সকল ঘটনায় সাংবাদিক নুরুল আজম বাদী হলে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর ৪৯৪/২২,২০ অক্টোর ২০২২।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited