নিজস্ব প্রতিবেদক | ০২:৩০ পিএম, ২০২২-১০-৩১
বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২২ এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগীতার চূড়ান্ত পর্বের খেলা সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ২৭ বিজিবি অ্যাথলেটিকস মাঠে শেষ হয়।
এই প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টর এর তত্ত্বাবধানে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির আয়োজনে, বিজিবি চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি, রাঙামাটি ও গুইমারা সেক্টরের ১৩টি ব্যাটালিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগড় ৪৩ বিজিবি। এছাড়া ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছে রামগড় ৪৩ বিজিবি সিপাহী সবুজ মিঞা ও নবীন বাবুছড়া ৭ বিজিবি সিপাহী অপু বিশ্বাস।
প্রতিযোগিতা শেষে ব্রিগ্রেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী, রিজিয়ন কমান্ডার দক্ষিণ পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড় ও ব্যাটালিয়নকে পুরুষ্কার প্রদান করেন।
এ সময় প্রতিযোগীতায় অংশ নেয়া বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয় ক্রীড়া বোর্ড ও ফেডারেশনের মোহাম্মদ কিতাব আলী ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বনি আমিন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited