নুরুল কবির | ০২:১৮ পিএম, ২০২০-১০-১৯
বান্দরবানে লুম্বিনী গামেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের ৯নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এক যুবতীকে গেল ১৭ অক্টোবর (শনিবার) রাতে জরুরী কথা আছে বলে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে আনে একই এলাকার মো: জয়নাল আবেদীন নামে এক বখাটে। পরে জয়নাল ও ওই যুবতীকে পাশের পাহাড়ের পাদদেশে কথা বলার এক পর্যায়ে সেখানে হাজির হয় স্থানীয় দুই যুবক মো. রফিক ও মো. জিহাদ।
পরে মো. রফিক ও মো. জিহাদ ভিকটিমকে বিভিন্ন ভাবে নাজেহাল করে গণধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে। এরপরে ধর্ষণকারী তিন যুবকই এই ঘটনা কাউকে না বলার ভয় দেখায় এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদর্শন করে।
এদিকে রবিবার দুপুরে ভিকটিম নারী বান্দরবান সদর থানায় এসে গণধর্ষণের অভিযোগ এনে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মীর আহম্মদ এর পুত্র মো. রফিক (২৩) এবং মৃত হেলাল মিয়া মো. জিহাদ (১৮) ও মো.জয়নাল (৩০) পিতা: অজ্ঞাত নামে মামলা দায়ের করে।
এদিকে গণধর্ষণের অভিযোগে সন্ধ্যায় বান্দরবান সদর থানার পুুলিশ অভিযান চালিয়ে মো. রফিক ও মো. জিহাদকে গ্রেফতার করলে ও মামলার প্রধান আসামী মো. জয়নাল পালিয়ে যায়।
বান্দরবান সদর থানার (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আমরা দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে এই বিষয়ে একটি গণধর্ষন ও একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited